insaflimited

লে-আউট দেওয়ার সঠিক পদ্ধতি

জেনে নিন Lay-out দেওয়ার সঠিক পদ্ধতি – বিস্তারিত গাইড

বহুতল ভবন নির্মাণের জন্য Lay-out দেওয়ার সঠিক পদ্ধতি জানা থাকা খুব গুরুত্বপূর্ণ। একটি সঠিক বিল্ডিং Lay-out একটি প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত সাফল্য নিশ্চিত করে, কিন্তু একটি অসংগঠিত বিন্যাস নির্মাণ কাজে ভবিষ্যতে সমস্যা সৃষ্টি করতে পারে। আপনার নির্মাণ কাজে বিল্ডিং Lay-out অনুসরণ করা আপনাকে ব্যয়বহুল ভুল থেকে বাঁচায়। নিম্নে Lay-out দেওয়ার সঠিক পদ্ধতি বর্ণনা করা হলঃ

১) বাড়ির সামনের দেওয়ালের মধ্যরেখা জমির সীমানা হতে কত দূরে তা নির্ণয় করতে হবে। তারপর ফিতা দিয়ে মেপে সেই মাপকে খুঁটি স্থাপন করে চিহ্নিত করতে হবে।
২) খুঁটি দুটিকে সুতলি দ্বারা সংযুক্ত করে চুন দিয়ে ভূমিতে দাগ কাটতে হবে।
৩) দাগের আড়াআড়ি বা সমকোণে দেওয়ালের মধ্যরেখা চিহ্নিত করতে হবে। প্রত্যেক কোণায় খুঁটি পুতে ফেলতে হবে।
৪) নিঁখুতভাবে কাজ করার জন্য খুঁটির মাথা পেরেক বসিয়ে দেয়া। এই ভাবে জমির উপর বাড়ির প্ল্যান অনুযায়ী মধ্যরেখা টানার কাজ শেষ করতে হবে।

লে-আউট করার সময় কি কি সতর্কতা অবলম্বন করা উচিত?

লে-আউট করার সময় নিম্নলিখিত সতর্কতা অবলম্বন করা উচিত:
১) মাপ নেয়ার সময় স্টীল ব্যবহার করলে ভুলভ্রান্তি এড়ানো সম্ভব হয়।
২) বৃহৎ প্রজেক্টের জন্য রেফারেন্স পিলারগুলো গাঁথুনী করে দেয়া যেতে পারে। লে-আউট যেন কোণাকুনি বা আঁকাবাঁকা না হয়।
৪) প্ল্যানের সাথে লে-আউটের কোন প্রকার অসামঞ্জস্যতা থাকতে পারবেনা।
৫) লে-আউট করার পর সমস্ত কাজকে সম্ভাব্য ক্ষেত্রে পরীক্ষা করে দেখতে হবে।

বাড়ি নির্মাণে যেকোনো পরামর্শ নিতে আমাদের সাথেই থাকুন।

জেনে নিন Lay-out দেওয়ার সঠিক পদ্ধতি – বিস্তারিত গাইড Read More »

spt নির্ণয়

কিভাবে আদর্শ পেনিট্রেশন টেস্ট (SPT) নির্ণয় করা হয়? বিস্তারিত গাইড

Standard Penetration
Test (SPT নির্ণয়) আদর্শ পেনিট্রেশন পরীক্ষঃ

SPT নির্ণয় বা আদর্শ পেনিট্রেশন পরীক্ষা একটি ইন-সিটু পরীক্ষা। যেসব সংসক্তিহীন মৃত্তিকার (যেমন- বালি মাটি) স্যাম্পল নেয়া কষ্টকর, ঐ সকল ক্ষেত্রে এ পরীক্ষা বিশেষ উপযোগী। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও
মালামালের মধ্যে বালতি, কোদাল, শাবল, ড্রিল রড, স্প্লিট ব্যারেল, 63.5 কেজি ওজনের হাতুড়ি ইত্যাদির প্রয়োজন।

কাজ করার নিয়মঃ

১) প্রথমে মাটিতে ৫৫মিমি থেকে ১৫০মিমি ব্যাসবিশিষ্ট একটি গর্ত খনন করতে হবে।
২) ড্রিল এর সাথে স্পিট ব্যারেল নমুনা সংগ্রাহকটি যুক্ত করতে হবে। অতঃপর একে গর্তের নিচের প্রান্তে স্থাপন করতে হবে।
৩) ৬৫ কেজি ওজনের হাতুড়ি দিয়ে ৭৫সেমি উপর হতে মিনিটে ৩০ বার ফেলতে হবে।
৪) ১৫০মিমি অন্তর অন্তর গভীরতায় পৌঁছাতে আঘাতের সংখ্যা হিসেব করতে হবে।
৫) ১ম ১৫০মিমি এর জন্য আঘাত সংখ্যা বাদ দিয়ে পরবর্তী ৩০০মিমি গভীরতার জন্য প্রাপ্ত আঘাত হিসাব করতে হয়। এ সংখ্যাই পেনিট্রেশন (N) সংখ্যা বা পেনিট্রেশন রেজিস্ট্যান্স।

আমরা ইনসাফ বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট লিমিটেড দেশের যেকোনো স্থানে Soil Test বা মাটি পরীক্ষা করে থাকি। আপনাদের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করুন।

কিভাবে আদর্শ পেনিট্রেশন টেস্ট (SPT) নির্ণয় করা হয়? বিস্তারিত গাইড Read More »

Scroll to Top