insaflimited

Digital Land Survey বা ভূমি জরিপ

Digital Land Survey বা ভূমি জরিপ: বাড়ি নির্মাণ ব্যয় কমানোর সম্ভাবনা

মাত্র ১ মিনিটেই জানতে পারবেন আপনি কিভাবে Digital Land Survey / ভূমি জরিপ করে বাড়ি নির্মাণ ব্যয় কমাবেন। অবিশ্বাস হলেও সত্যি যে আপনি Digital Survey করে আপনার স্বপ্নের ভবনটির নির্মাণ খরচ কমিয়ে নিতে পারেন। ভবন নির্মাণের স্থানটি আমাদের সাধারণ চোখে আয়তাকার মনে হলেও Digital Land Survey মেশিনের চোখে সমান থাকে না। কারন Degital Land Survey মেশিনটি নিখুঁত ফলাফল নির্ণয় করে থাকে যা আমাদের সাধারণ চোখে বোঝা মুশকিল। আপনার জমিটি যত আঁকাবাঁকা হোক না কেন ভূমি জরিপের মাধ্যেমে আপনি জমিটির প্রতি ইঞ্চির সঠিক ব্যবহার করতে পারবেন। ভবন নির্মাণের জন্য আপনি যখন Architect Engineer এর কাছে যাবেন তখন সর্বপ্রথম আপনাকে প্রশ্ন করবে Digital Land Survey এবং Soil Test করিয়েছেন কিনা?

👉আপনি কি জানেন Digital Survey না করে বিল্ডিং নির্মাণ করতে গিয়ে যেই সমস্যা গুলো আপনাকে ফেস করতে হবে?

👉 ম্যানুয়াল Survey করে আপনি সঠিক মাপ জানতে পারবেন না।

👉 আপনার আঁকাবাঁকা জমিটি ডিজিটাল সার্ভে ছাড়া ডিজাইন করলে ভবনের সাইট দিয়ে অনেক জায়গা ছেড়ে প্ল্যান ডিজাইন করতে হবে। এতে করে আপনার ভবনের আয়তন কমে যাবে।

👉 প্ল্যান অনুযায়ী বাড়ি নির্মাণে বাঁধা। মানে হল Architectural Plan বা Working Plan অনুযায়ী কাজ করতে গিয়ে মিস্ত্রীরা বিভিন্ন ধরণের সমস্যার সম্মুখীন হবে। এতে আপনার সময় ও নির্মাণ খরচ দুটোই বাড়বে ইত্যাদি।

তাই বারবার জমি মাপের চেয়ে খরচ একটু বেশি হলেও Goverment সনদপ্রাপ্ত Digital Land Surveyor দিয়ে একবার জমিম্যাপে জমির স্কেচ ও পেন্টাগ্রাফ নকশা বুঝে নিন আমাদের কাছ থেকে।

Digital Land Survey বা ভূমি জরিপ: বাড়ি নির্মাণ ব্যয় কমানোর সম্ভাবনা Read More »

Architectrural Plan Design

বিল্ডিং ডিজাইন প্ল্যানিং: ইঞ্জিনিয়াররা কী কী বিষয় বিবেচনা করে? | Insaf Limited

একটি আধুনিক ও আকর্ষণীয় বিল্ডিং ডিজাইনের প্ল্যান ক্লাইন্টের হাতে তুলে দেওয়ার জন্য ইঞ্জিনিয়ারকে বেশ কয়েকটি বিষয় বিবেচনায় রাখতে হয়, কিছু মূল বিষয় তুলে ধরা হলঃ

👉 Functionality ডিজাইন অর্থাৎ বাড়ি তৈরি করার প্ল্যানটি কার্যকরী ভাবে তৈরি করা। ক্লাইন্টের চাহিদা অনুযায়ী ডিজাইন করা, প্রয়োজনীয় কক্ষের সংখ্যা, তাদের আকার এবং তাদের নির্দিষ্ট উদ্দেশ্য বিবেচনা করে বাড়ির মধ্যে চলাচলের প্রবাহ সম্পর্কে চিন্তা করে এবং কীভাবে স্থানগুলি ব্যবহার করা হবে তা বিবেচনা করে ডিজাইন করা।

👉 লাইফস্টাইল এবং পছন্দঃ প্রতিটি মানুষের জীবনধারা এবং পছন্দ ভিন্ন রকম, তাই এক জনের সাথে অন্য জনের চাহিদা না মিলাটাই স্বাভাবিক। অনেক সময় দেখা যায় পিতা মহোদয় এক ডিজাইন পছন্দ করে অন্য দিকে সন্তান তাদের ভবিষ্যৎ চিন্তা করে আরও আধুনিক ডিজাইন করিয়ে নেয়, তাই ইঞ্জিনিয়ারকে ক্লাইন্টের দৈনন্দিন রুটিন, শখ এবং কার্যকলাপ বিবেচনা করে, তাদের নির্দিষ্ট চাহিদা অনুযায়ী ডিজাইন তৈরি করতে হয়। একটি আরামদায়ক জীবনযাপনের পরিবেশ তৈরি করতে অবশ্যই এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের প্রয়োজন।

👉 লে-আউটঃ বাড়ির সামগ্রিক আকার নির্ধারণ করা। লে-আউট এর মাধ্যমে রুম, জানালা, দরজা ইত্যাদি কোথায় কি পরিমাণ ও কতগুলো লাগবে ইত্যাদি বিবেচনা করে নির্দিষ্ট সাইটের সীমাবদ্ধতা প্রণয়ন করা হয় অর্থাৎ ভূমির প্রতি ইঞ্চির সঠিক ব্যবহার নিশ্চিত করা। যদি দক্ষ ইঞ্জিনিয়ার ছাড়া নামকাওয়াস্তে ডিজাইন করিয়ে নেন তাহলে রুম, দরজা, জানালা সবকিছু পাবেন ঠিকই কিন্তু কোনটা কি সাইজ করলে আপনার জন্য ফ্লেক্সিবল হবে, আপনার চাহিদা ও বাজেট দুইটাই সামঞ্জস্যপূর্ণ হবে এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য পছন্দনীয় ও সময়োপযোগী সেই দিক বিবেচনা করবে না।

👉 প্রাকৃতিক আলো বাতাসঃ ভবনটির প্ল্যান ডিজাইন করার সময় পর্যাপ্ত প্রাকৃতিক আলো ও বাতাস চলাচলের সু-ব্যবস্থা অন্তর্ভুক্ত করতে হবে। সঠিকভাবে অবস্থান করা জানালা, স্কাইলাইট এবং অন্যান্য খোলা থাকার জায়গাগুলি নিয়েও আপানাকে ভাবতে হবে।

👉 স্ট্রাকচারাল ডিজাইনের অখণ্ডতাঃ ইঞ্জিনিয়ারকে অব্যশই নিশ্চিত করতে হবে নকশাটি কাঠামোগতভাবে মজবুত এবং প্রয়োজনীয় নিরাপত্তা মান পূরণ করে। বিভিন্ন লোড এবং পরিবেশগত অবস্থা সহ্য করতে পারে এমন একটি শক্তিশালী কাঠামো তৈরী করতে হবে।

👉 বাজেটঃ ডিজাইন প্রক্রিয়া জুড়ে ক্লাইন্টের বাজেট এবং চাহিদা মাথায় রাখতে হবে। তাদের আর্থিক সীমাবদ্ধতার মধ্যে থেকে তাদের চাহিদা পূরণ করা এমন একটি নকশা বা প্ল্যান তৈরি করার চেষ্টা করা।

বিল্ডিং ডিজাইন প্ল্যানিং: ইঞ্জিনিয়াররা কী কী বিষয় বিবেচনা করে? | Insaf Limited Read More »

Scroll to Top